উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হল রাম চন্দ্রের জন্ম তিথি উপলক্ষে রামনবমী

সারা দেশ সাথে তাল মিলিয়ে উৎসাহ উদ্দিপনার মধ্যে পুরুস্তম রাম চন্দ্রের জন্ম তিথি রামনবমী পালিত হচ্ছে। একই সাথে উত্তর দিনাজপুরের রাস্তা জুড়ে দেখা গেল সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে রামনবমীর মিছিল। জানা গেছে, গত বছর থেকে রাজ্য জুড়ে রাম নবমী পালন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেই মতে রাম নবমীর সকালে রাজনৈতিক লড়াই ভুলে উত্তর দিনাজপুর জেলার রাস্তা জুড়ে দেখা গেল সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে রামনবমীর শুরু হল বর্ণাঢ্য শোভাযাত্রা৷ এই শোভাযাত্রায় মহিলা, পুরুষ থেকে শুরু করে সামিল হয় কচিকাঁচারাও৷ জানা গেছে, রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে গত কয়েকদিন ধরেই চলছিল প্রস্তুতি৷ এদিনের শোভাযাত্রা  কালিয়াগঞ্জ আম বাগান  মাঠ থেকে বের হয়ে হাসপাতাল রোড হয়ে বিবেকানন্দ মোড়, কালিবাড়ি হয়ে পুরো কালিয়াগঞ্জ  শহর পরিক্রমা করে আম বাগান মাঠে গিয়ে শেষ। এদিনের শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য সহ উৎসব কমেটির সদস্যরাও।

        জানা গেছে, গোটা উত্তর দিনাজপুর জেলার রাস্তাঘাট জুড়ে শুধুই গেরুয়া পতাকার মিছিল৷ জেলার প্রতিটি ব্লকের সাথে কালিয়াগঞ্জের আম বাগান মাঠে রামনবমী উপলক্ষে বিভিন্ন সুসজ্বিত ট্যাবলো সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷ এদিন প্রথমে রামচন্দ্রের পূজো করে এক বিশাল শোভাযাত্রা করা হয় কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। চৈত্রের প্রখর কড়া রোদ্রুকে উপেক্ষা করে এদিন সকল শ্রেণীর, সকল বয়সীর মানুষ রাম নবমীর শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। সবার মূখে মূখে একটাই ধ্বনী জয় শ্রী রাম, জয় শ্রী রাম। যেখানে সকল ধর্মের মানুষের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতারাও এই পদযাত্রায় পা মেলান। এদিন কুলাসহ মহিলাদের বাহিনী, সাধুদের বাহিনী, কীর্তনীয়া দল, বনবাসী নৃত্য দল, বাইক বাহিনী, ঢাকের দল, এবং শেষে রাম নাম গানের ডিজেতে রাম ভক্তদের নিত্য অকল্পনীয়।